Thursday, August 23, 2012

শরতের অবাক আকাশ
নমনীয় মেঘে নমনীয় রোদ
হাওয়া চুল ছোঁয় আর
প্রতিফলক চিবুক
ধারালো কিছু ঝিলে
একটি পঙ্গু প্রতিজ্ঞা
বারবার আর
মন দিতে অনিচ্ছে
কেননা অবসন্ন হওয়া যায়
কেননা চাঁদ জন্মায়
কিছুতেই কিছু যায় না
কিছুতেই কিছু আসে না

No comments:

Post a Comment