রাজার নগর পুড়ে যায়
রাজার জীবন উড়ে যায়
হালখাতা জুড়ে হৈচৈ
রাজার হিসেব গেল কৈ
যন্ত্ররা হেঁটে হেঁটে যায়
নগরের মুখ বদলায়
পিলপিল সুর তোলে নগরীর সব মহারাজ
পিলপিল সুর তোলে নগরীর সব মহারাজ
দুপুরের পর পেলে অবসর
বাসের ভেতর মেনে নেয়া ঘর,
মেঘ বদলায় মেঘের ছোঁয়ায়
ধুলোড়ে আকাশ তারও ক্ষিদে পায়,
বিলবোর্ড ফের সাজে সিগনাল স্টপ,
কোকের বোতল আর চেনা আলুচপ,
বাতাসে এখন পপকর্ণ
বাস থেমে যায় যে যখন
চেনা রোদে হাঁসফাঁস নগরীর সব মহারাজ
চেনা রোদে হাঁসফাঁস নগরীর সব মহারাজ
বিকেল ফুরোয় নিয়নের জয়
সুখহাওয়াদের সাথে রোজ দেখা হয়
দালানের ভীড় ফুঁড়ে ঠাণ্ডা আকাশ
এভাবেই চাঁদ তুই বাড়ি ফিরে পাস
চকচকে কাক তার ঝাঁঝাঁলো ডানায়
চাঁদকে লাগিয়ে উড়ে যায়,
যেতে যেতে নীল ট্রেন
তুমুল গতিতে হেসে
সশব্দ সুখ দিয়ে যায়,
বাতাসে আবার আলোড়ন
ঘড়িতে কাঁটার আয়োজন
চেনা সুখে হাঁসফাঁস নগরীর সব মহারাজ
চেনা সুখে হাঁসফাঁস নগরীর সব মহারাজ
রাজার নগর পুড়ে যায়
রাজার জীবন উড়ে যায়
হালখাতা জুড়ে হৈচৈ
রাজার হিসেব গেল কৈ
যন্ত্ররা হেঁটে হেঁটে যায়
নগরের মুখ বদলায়
একঘেয়ে সুর তোলে নগরীর সব মহারাজ
একই একই সুর তোলে নগরীর সব মহারাজ
No comments:
Post a Comment