Friday, August 24, 2012



এলোমেলো রঙ দাও দেয়ালে
তারা নেভা ঝিমঝিম সকালে
সিঁড়ি সিঁড়ি পাল্টায় জানালা
এলোমেলো রঙ ভোরবেলায়

রঙ দাও রঙ দাও
পথে পথে
রঙ ছড়িয়ে দাও
হৃদয় থেকে হৃদয়ে
ক্ষতি নেই লাভ নেই লাভের হিসেব
দূরে তারায় মিলায়
এলোমেলো রঙ দাও দেয়ালে
তারা নেভা ঝিমঝিম সকালে

ঐ ছোঁয়া দিয়ে যায়
ঐ ছোঁয়া দিয়ে যায়
পথের ধুলো
পথের হাওয়া
পথের ধুলো
পথের হাওয়া
বুকপকেটে রাখা করুণ চাওয়াটির
উড়ে যাওয়া

এলোমেলো রঙ দাও দেয়ালে
তারা নেভা ঝিমঝিম সকালে
সিঁড়ি সিঁড়ি পাল্টায় জানালা
এলোমেলো রঙ ভোরবেলায়

No comments:

Post a Comment