Thursday, August 23, 2012

তার সাথে মিট রমনির পত্রমিতালী হোক ভেবে
প্রভাতের খিচুড়ি মগজ স্থবির আন্ধারে বিলকুল কাশে
আমি পারি নাই তাসের খেলায় ঠিকঠাক ডাক
তার পাল্টানো টাওয়েল, আমি পারি নাই তাস, কাশ

মর্মান্তিক রাত, কাঁখতলে কয়েক টন ছাই
প্রবল প্রতাপে চিড় ধরা বাহুতে
ঝুর ঝুর তরঙ্গ ওঠে মাংসের ডমিনোতে
পতন ভালবাসি ভোরের চাইতেও
ভাঙন ভালবাসি
ভেঙে পড়তে ভালোলাগে
রক্তিম দাঙার পর আবেগ বুনব বলে খুঁজে চলি মামুলি মানুষ
ভেঙে পড়তে আজও ভালোলাগে

মন, পালিয়ে যাও আগুনরঙা ভোরে

No comments:

Post a Comment