আমার নীল কার্পেটটাকে আড়াআড়ি ধরে রাস্তা পার করে দাও,
আমার ঘুমের ভেতর এটা ভাল পারো
আমার এরপরও একটি সবুজ ত্রিভুজ জমা সিন্দুকে
কারও কারও জন্য অরিগ্যামি আছে
কেবল কার্পেটটাকে পার করে দাও, বিকেল থাকতে
ঘুম পাচ্ছে না, যাই
আমার ঘুম পায় না, আমি যাই
চার্লি শিন, বুড়ো হয়ে যাচ্ছে, যাই
এটা আমার শেষ বার হতে পারতো
জলের বর্তুলটা খুলে ফেলে কুলফির ফ্যাক্টোরিতে পাঠিয়ে দাও
এটাও সুন্দর

No comments:
Post a Comment