রাজপথে বিবিধ আলো ছুটে যায়
নিরেট রেটিনার হতভাগ্য শরীর, মূদ্রারা নৃত্যরতা
অর্থময় সাহেববৃন্দ ছুটে যায়
বাণিজ্যের রেখা ঢেকে রাখে গুরুতর ক্ষত
একক পথশিশু, বহুগামী পুরুষ আর বহুমূখী বটগাছ
হাওয়াহীন কাঁচা রাত
সান্ত্বনার ব্যাণ্ডেজ চেপে রাখে সংকট সমূহ
অসহায় ঘাম হয় অপচয়
উরুতে উরুতে ভয়, সংশয়
ভুলে ভরা রাজপথ, নানাবিধ বর্ণে বর্ণিল
প্রান্তিক ত্রুটি প্রজন্ম আওড়ায় হতাশায়
বিশুদ্ধ বাতাস ক্রমে ক্রমে ব্যয়বহুল
টিক টিক পেকে ওঠে রাত
সভ্যতার ভয়ানক তাড়ায়

No comments:
Post a Comment