Thursday, August 23, 2012

অপেক্ষা কক্ষে
বিমান উড়াই,
বায়ুর শরীরে স্বেদ
আমাদের বিচ্ছিন্ন নিরিবিলি রাত, সৌন্দর্য্যহীন
নির্জন সত্যের উপর ধুলোর সর, ভোগ্য গণিত
যোগ আথবা বিয়োগ

মামুলি এক ফিরিওলার মতোন হেঁটে যাই
কিছুটা অসম্পূর্ণ বাদুড়
দণ্ডিত রাডারে
অবস্থানটা চেপেচুপে তিন ইঞ্চিতে ছাপিয়ে দিল কেউ
তুমুল আলোড়ক জ্বিন পাল্টায় পটভূমি তার
ওদের দিরহাম, আমার মাংস কার্পেটে

No comments:

Post a Comment